শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় তাসনিম আক্তার লিজা (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সামিম হাসান গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। আহত সামিম উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে সামিম হাসানের সঙ্গে লিজার বিয়ে হয়। শনিবার ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন লিজা।

পথে কালিস্থান এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কয়েক ঘণ্টা আগেও স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট

এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে স্ত্রীকে নিয়ে স্বামী সামিম হাসানের দেওয়া একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টে তিনি লিখেছিলেন, ‘ক্যালেন্ডারের পাতা উল্টে একটি বছর পার হয়ে গেল, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা আজও সেই প্রথম দিনের মতোই সতেজ। জীবনের চড়াই-উতরাইতে তুমি ছিলে আমার সবচেয়ে বড় শক্তি। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত। শুভ বিবাহবার্ষিকী, প্রিয়তমা!’

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীকে হারানোর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আরও

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে...

২০২৬-০৯-২৯ ১৩:৫২

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১