শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মালদ্বীপ বিএনপি। শনিবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ চিরকাল মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সাথে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন।’

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনায় বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নানা নির্যাতনের মুখোমুখি হলেও প্রয়াত বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।দেশের মানুষের সাথে তার রাজনৈতিক ও আবেগগত সম্পর্ক ছিল গভীর। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একইসাথে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এরপর মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন বাংলাদেশ থেকে আগত হজরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী। শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি বাবুল হোসেন, শাহ আলম, এমরান হোসেন তালুকদার,মো: ফারুক, মুক্তার হোসেন, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না ও সদস্য সচিব নুর নবী মানিক, প্রস্তাবিত যুবদলের মালদ্বীপ শাখারা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

আরও

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে...

২০২৬-০৯-২৯ ১৩:৫২

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭