বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

এফবিআই সদর দপ্তর নিয়ে আদেশে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন

এফবিআই সদর দপ্তর নিয়ে আদেশে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করেছেন দেশটির একটি আদালত। বিচারক জানিয়েছেন, মেরিল্যান্ডে নতুন ভবন নির্মাণের পূর্বানুমোদিত সিদ্ধান্ত বাতিল করে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং বিল্ডিংয়ে কার্যালয় স্থানান্তরের উদ্যোগটি সম্পূর্ণ বেআইনি ছিল।

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এফবিআইয়ের নতুন সদর দপ্তর কোথায় হবে, তা নিয়ে টানা কয়েক বছরের লড়াইয়ের মুখে সোমবার (১৭ আগস্ট) এই রায় দেন আদালত।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এফবিআইয়ের নতুন সদর দপ্তরের জন্য মেরিল্যান্ডের গ্রীনবেল্ট এলাকাকে চূড়ান্ত করা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের মনোনীত কর্মকর্তারা গত বছর সেই সিদ্ধান্ত বদলে এফবিআইকে বিদ্যমান কার্যালয়ের কাছেই ‘রোনাল্ড রিগান বিল্ডিং ’ নামের একটি ভবনে স্থানান্তরের উদ্যোগ নেন।

বারাক ওবামা কর্তৃক নিযুক্ত মার্কিন ডিস্ট্রিক্ট জজ থিওডোর ডি চুয়াং তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই স্থানান্তর পরিকল্পনা ‘আইনসংগত ছিল না’। ফলে রিগান ভবনে এফবিআইকে নেওয়া, ভবনটির সংস্কারকাজ কিংবা এই উদ্দেশ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করার ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের এই রায়ের পর মার্কিন বিচার বিভাগ কিংবা এফবিআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মেরিল্যান্ড অঙ্গরাজ্য সরকার এবং প্রিন্স জর্জ কাউন্টি যৌথভাবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। রায়ের পর মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল অ্যান্থনি ব্রাউন এক বিবৃতিতে বলেন, ‘এফবিআই সদর দপ্তর নিজেদের এলাকায় আনতে মেরিল্যান্ড ও প্রিন্স জর্জ কাউন্টি এক দশকের বেশি সময় ধরে কাজ করেছে এবং কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বেআইনি উদ্যোগ আদালত আটকে দেওয়ায় গ্রিনবেল্টে কার্যালয় নির্মাণের পথ আবার উন্মুক্ত হলো।’

আরও

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক...

২০২৬-০৮-১৬ ২৩:২৬

‘পা ভেঙে দেওয়া হবে’, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

‘পা ভেঙে দেওয়া হবে’, ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল...

২০২৬-০৮-১৬ ২৩:২০

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

আন্তর্জাতিক

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপে দোয়া ও সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন...

২০২৬-০৮-১৬ ২৩:২০

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

ইতালির সিসিলি অঞ্চলের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন...

২০২৬-০৮-১৬ ২৩:০২

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

আন্তর্জাতিক

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, অতঃপর...

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় তাসনিম আক্তার লিজা (২১) নামে এক...

২০২৬-০৮-১৬ ২২:১৬

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে ১২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়ে...

২০২৬-০৮-১৬ ১৯:২১