শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের জামাতার সঙ্গে মিসরের প্রেসিডেন্টের বৈঠক

গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আজ রোববার (১৬ আগস্ট) মিসরের এল আলামেইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কুশনার মিসর সফর করছেন। রোববারই কায়রোতে হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। এর পরপরই কুশনারের মিসর সফরকে গাজা সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

কায়রোতে কুশনারের সঙ্গে বৈঠকে গাজার জন্য বোর্ড অব পিসের উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও থাকার কথা রয়েছে।

বৈঠকে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

আরও

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে...

২০২৬-০৯-২৯ ১৩:৫২

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭