বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে ১২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৬ আগস্ট) ভোররাতে দেশটির এম-৩ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের পর্যটকদের বহনকারী বাসটি দেশটির রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজোকেরেস্তেশ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। মহাসড়ক থেকে বাসটি ছিটকে খাদে পড়ে উল্টে যায়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলেই ১১ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন।

হাঙ্গেরির পুলিশ তাদের ওয়েবসাইটে জানায়, পোল্যান্ডের নিবন্ধন করা বাসটি এম-৩ মহাসড়ক দিয়ে নিয়িরেজহাজা শহরের দিকে যাচ্ছিল। সোজা সড়কের একটি অংশ থেকে সেটি হঠাৎ ছিটকে খাদে পড়ে উল্টে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। চালককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎসকিও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, হাঙ্গেরিতে পোলিশ বাস দুর্ঘটনায় এতসংখ্যক স্বদেশির মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।

https://www.deshrupantor.com/713291

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮