শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অভিষেকেই ৯ উইকেট নিয়ে কেন্টকে জেতালেন হাসান

অভিষেকেই ৯ উইকেট নিয়ে কেন্টকে জেতালেন হাসান

ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথমবার কোনো ইনিংসে ৬ উইকেট শিকারের কীর্তি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩২ রানে ৩ উইকেট। সবমিলিয়ে ম্যাচে তার মোট শিকার ১০১ রানে ৯ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারেও এটি তার সেরা বোলিং পারফরম্যান্স।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম ম্যাচেই ৯ উইকেট পেলেন হাসান মাহমুদ। অভিষেকে এমন পারফরম্যান্স খুব কম ক্রিকেটারের ভাগ্যেই জোটে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে কেন্টকে সামনে থেকে জয়ের পথ দেখিয়েছেন বাংলাদেশি এই পেসার।

ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথমবার কোনো ইনিংসে ৬ উইকেট শিকারের কীর্তি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩২ রানে ৩ উইকেট। সবমিলিয়ে ম্যাচে তার মোট শিকার ১০১ রানে ৯ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারেও এটি তার সেরা বোলিং পারফরম্যান্স।

এই ম্যাচেই আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন হাসান। দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন তিনি। ৩৫ ম্যাচে তার উইকেটসংখ্যা এখন ১০৪।

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিয়ে ৯১ রানের লিড পেয়েছিল কেন্ট। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে কেন্ট তোলে ৩৩২ রান। উইকেটকিপার-ব্যাটসম্যান ক্রিস বেঞ্জামিন ৮৫ বলে ১০৪ রান করেন, ওপেনার হ্যারি ফিঞ্চের ব্যাট থেকে আসে ৮৬ রান।

৪২৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালোই এগোচ্ছিল ল্যাঙ্কাশায়ার। তবে নবম ওভারে আক্রমণে এসেই আঘাত হানেন হাসান। অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিতে হ্যারি সিংকে স্লিপে ক্যাচ বানিয়ে প্রথম সাফল্য এনে দেন তিনি।

এরপর নিজের পরের স্পেলে ফেরান জশ বোহাননকে। দ্বিতীয় স্পেলে ফিরে শতরানের জুটি গড়া কিটন জেনিংস ও মার্কাস হ্যারিসের জুটিও ভাঙেন হাসান। ল্যাঙ্কাশায়ারের প্রতিরোধের বড় ভরসা হয়ে উঠেছিলেন লিয়াম লিভিংস্টোন। তবে ৪৭ রান করা এই ইংলিশ অলরাউন্ডারও টিকতে পারেননি হাসানের সামনে।

এরপর যেন একাই ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশের এই পেসার। জোসেফ মুরসকে আউট করে পূর্ণ করেন অভিষেক ম্যাচে পাঁচ উইকেট। কিছুক্ষণ পর জর্জ বল্ডারসনকেও ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০