শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

বিশ্বকাপের নকআউট পর্বে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত যে কিছুই নিশ্চিত নয়, সেটারই আরেকটি প্রমাণ মিলল টরন্টো স্টেডিয়ামে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে যোগ করা সময়ে একের পর এক নাটকের জন্ম দিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল।

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের আরও এক ঝলক দেখাল স্পেন। লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের দখলে। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং সুযোগ তৈরির ক্ষেত্রে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত।

এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও গোলটি বাতিল করে দেন রেফারি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

তবে স্পেনকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ম্যাচের ৩৬ মিনিটে কুকুরেয়ার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্পেন, কিন্তু শ্লাগারের দুর্দান্ত গোলরক্ষণ এবং একবার পোস্ট তাদের ব্যবধান বাড়াতে দেয়নি।

বিরতির পরও আক্রমণের গতি কমায়নি স্পেন। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। বাঁ প্রান্ত থেকে আলেক্স বায়েনার নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার।

দুই গোলের লিড পাওয়ার পরও আক্রমণ চালিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত ম্যাচের ৮৯ মিনিটে আসে তৃতীয় গোল। দলীয় আক্রমণ থেকে আবারও অ্যাসিস্ট করেন কুকুরেয়া। তার বাড়ানো বল বক্সের ভেতরে পেয়ে সহজেই জালে জড়ান ওইয়ারসাবাল। বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের চতুর্থ গোল।

দাপুটে এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ইউরোপের পরাশক্তিরা, একই সঙ্গে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করল তারা।

আরও

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১