শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’, বিশ্বাস বাংলাদেশ কোচের

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’, বিশ্বাস বাংলাদেশ কোচের

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টে তারা ইনিংস ব্যবধানে হেরে যায়। যদিও বোলিংয়ে দারুণ সম্ভাবনা তৈরি করেছিলেন শরিফুল-হাসান-তাসকিনরা। গতকাল (শুক্রবার) রাতে দেশে ফেরার পর দ্রুততম সময়ে আবারও আমন্ত্রণ পাওয়ার আশা প্রকাশ করেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

দেশে ফেরার পর ডারউইনে ম্যাচ জয়ের গল্প আবার নতুন করে বললেন এই কোচ। তালহা বলেন, ‘আশা ছিল অস্ট্রেলিয়াকে হারাতে পারব। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই মানিয়ে নিয়েছিল ভালোভাবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সবাই, আপনারাও হয়তো একটু চিন্তিত ছিলেন যে কী হবে অস্ট্রেলিয়ার সঙ্গে।’

‘কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি আমরা ভালো কিছু করতে পারব। সবাই দেখেছেন আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি’, আরও যোগ করেন তালহা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের টেস্ট হারিয়ে যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাস পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তালহা জানান, ‘অনেকদিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি, যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’

প্রথম টেস্টে জয়ের দিন সকালে ড্রেসিংরুমে কী হচ্ছিল– তা জানিয়ে এই বোলিং কোচ বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু ইমোশন এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জয়, দুনিয়ার বড় বড় মিডিয়া যারা আছে তারাও অনেক কিছু বলছে, তারাও এটা প্রকাশ করেছে।’

আরও

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫