শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য এম হায়দার আলী।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এম হায়দার আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তিনি ও দলের নেতাকর্মীরা কাজ করছেন। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জুয়া এবং অবৈধ বালু-মাটি কাটার বিরুদ্ধে দলীয়ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ৪ আগস্ট লতব্দী এলাকায় আয়োজিত একটি মানববন্ধনে তাকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন ও দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এম হায়দার আলী আরও বলেন, কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র তাকে জনগণের সেবা এবং দলের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। অতীতের মতো ভবিষ্যতেও তিনি সিরাজদিখানের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ ও দাবিগুলো সংবাদ সম্মেলনে এম হায়দার আলীর দেওয়া বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮