মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়াও অর্থনীতি, অভিবাসন, জনসেবা ও জনগণের আস্থা অর্জন প্রতিটি ক্ষেত্রেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন বার্নহাম। নিজ দলের প্রত্যাশা পূরণ ছাড়াও এমন পরিস্থিতিতে তিনি কতটা কার্যকর নেতৃত্ব দিতে পারবেন— সে নিয়ে চলছে নানা আলোচনা ও পর্যালোচনা।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নাম। তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের পর থেকেই তাকে মোকাবিলা করতে হচ্ছে একের পর এক কঠিন চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি কিছুটা কমলেও জীবনযাত্রার ব্যয় এখনো সাধারণ মানুষের জন্য বড় চাপ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণ- সবকিছু একসঙ্গে সামলানোই হবে তার সরকারের সবচেয়ে বড় পরীক্ষা।

যুক্তরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক বুলবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে অ্যান্ডি বার্নহাম যে বক্তৃতা করেছেন এবং যে ঘোষণাগুলো দিয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে কস্ট অব লিভিং বা জীবনযাত্রার যে ব্যয় বৃদ্ধি, সেটি যে মানুষকে সাধারণ মানুষকে ভোগাচ্ছে সেটি সম্পর্কে তিনি জানেন এবং সেটা যে একটা অন্যতম প্রায়োরিটি বা প্রাধান্য, সেটি তিনি বলেছেন, সেটি নিয়ে তিনি কাজ করতে চান।’

তিনি বলেন, ‘এই যে যে একটা মানবিক জায়গা থেকে বিষয়গুলোকে দেখা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাধারণ মানুষের দুর্ভোগকে তিনি যে আমলে এনেছেন বা তার মাথায় নিয়ে তিনি যে পরিকল্পনা সাজাচ্ছেন, এটিও এক ধরনের আশার সঞ্চার করেছে ব্রিটেনের সাধারণ বা ওয়ার্কিং ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণির ভেতরে।’

অর্থনীতি ও জনসেবার পাশাপাশি নতুন সরকারের সবচেয়ে আলোচিত বিষয় অভিবাসন নীতি। স্কিলড ওয়ার্কার ভিসা, ইন্ডেফিনিট লিভ টু রিমেইন ও ভবিষ্যৎ সংস্কার নিয়ে তীব্র আলোচনা চলছে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, তার হঠকারী সিদ্ধান্তে স্টারমার প্রশাসন যেমন সমালোচিত হয়েছিল, নতুন সরকারও একই ঝুঁকিতে রয়েছে।

যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিশেষজ্ঞ সলিসিটর এমডি মাহবুবুর রহমান বলেন, ‘শাবানা মাহমুদ আবার নতুন গভর্মেন্টের হোম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি চেষ্টা করছেন যে তার যে প্ল্যান, সে প্ল্যানটি তিনি বাস্তবায়ন করবেন। এরইমধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া বলেছেন যে, “শি উইল ফিনিশ হার বিজনেস।” তো যদি তিনি সেই বিজনেস—যে ইমিগ্রেশন রুলস যে টাফ করার যে বিজনেস—যদি তিনি বাস্তবায়ন আবার করেন, সকলের মধ্যে যে উদ্বেগ, সে উদ্বেগ থাকবে। যে উদ্বেগের কারণে আপনার প্রিভিয়াস প্রাইম মিনিস্টারকে চলে যেতে হয়েছে কিয়ার স্টারমারকে, আবার নতুন গভর্মেন্ট অ্যান্ডি অ্যান্ডি বার্নহামেরও হয়তো সে একই পরিস্থিতির মুখে পড়তে হবে।’

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ, দলের ভেতরের প্রত্যাশা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেই যাত্রা শুরু করলেন অ্যান্ডি বার্নাম। এখন তার প্রতিটি সিদ্ধান্ত শুধু ওয়েস্টমিনস্টারের রাজনীতিকেই নয়, বরং ব্রিটেনে বসবাসকারী লাখো মানুষ, অভিবাসী, কর্মজীবী পরিবার ও ব্যবসায়ীদের ভবিষ্যৎ এবং দৈনন্দিন জীবনকেও গভীরভাবে প্রভাবিত করবে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯