বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবি আটক

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবি আটক

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল শিকদার ওরফে রবি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। স্বজনরা অভিযোগ করেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাদের অভিযোগ। পরে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটক রবিউল থানা হেফাজতে রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

সারা দেশ

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং ৪০০...

২০২৬-০৭-২২ ১৮:৩১

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

সারা দেশ

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আইনগতভাবে জমি এওয়াজ-বদল (পারস্পরিক বিনিময়) সম্পন্ন করার পরও চুক্তিকৃত জমি জবরদখল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ...

২০২৬-০৭-২২ ১৮:৩০

কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগ

সারা দেশ

কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগ

‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় পানির ট্যা...

২০২৬-০৭-২২ ১৭:৪৫

গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস, এ বাধ ঘিরে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক

সারা দেশ

গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস, এ বাধ ঘিরে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক

কয়েকদিনের টানা বর্ষণে বৃষ্টিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধের অন্তত ২৫টি স্থানে ধস দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে মাটি সরে সৃষ্ট...

২০২৬-০৭-২২ ১৭:৪৩

ময়মনসিংহে ডিসির নেতৃত্বে স্কুল পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশ

ময়মনসিংহে ডিসির নেতৃত্বে স্কুল পরিচ্ছন্নতা অভিযান

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’–এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘স্ক...

২০২৬-০৭-২২ ১৭:৪১