শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে ধর্ষণের শিকার ১০ বছরের কিশোরী

নড়াইলে ধর্ষণের শিকার ১০ বছরের কিশোরী

নড়াইলে ১০ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (২৫মার্চ) দুপুরে নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে কিশোরীকে তার বাড়ি একা পেয়ে প্রতিবেশি ৪ সন্তানের জনক এক লম্পট এ কাণ্ড ঘটিয়েছে।

তার নাম আসাদ (৪৮)। ঐ অভিযুক্তকে এলাকাবাসী হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। অসুস্থ নির্যাতিতাকে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, দুপুরে মেয়েটির বাবা-মা বাড়ি ছিল না। এ সুযোগে প্রতিবেশি ৪ সন্তানের জনক আসাদ মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে লম্পট আসাদকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। 

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত অভিযুক্তকে চিকিৎসা দিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। 

এদিকে ঘটনার শিকার অসুস্থ কিশোরীকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪