রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ম্যাচ জিততে না পেরে ভারতের যানজটকে দুষলেন বিশ্বকাপে খেলা দলের কোচ

ম্যাচ জিততে না পেরে ভারতের যানজটকে দুষলেন বিশ্বকাপে খেলা দলের কোচ

 

সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা পানামা ভারতে এসেছিল প্রীতি ম্যাচ খেলতে। র‌্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ নিচে থাকা দলকে তারা গোলবন্যায় ভাসাবে, এমনটা প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

 

ব্রাজিলকে ঘরের মাঠে স্বাগত জানানোর আগে পানামার মতো দলকে জিততে না দেওয়া নিশ্চয় উজ্জীবিত রাখছে ভারতকে। কিন্তু প্রত্যাশিত জয় না পাওয়ার জন্য পানামা প্রধান কোচ দুষলেন বেঙ্গালুরুর তীব্র যানজট ও ক্লান্তিকর ভ্রমণ ব্যবস্থাপনাকে। 

বেঙ্গালুরুর ভয়াবহ যানজট ঠেলে স্টেডিয়ামে যেতে দুই ঘণ্টা বাসে বসে থাকতে হয়েছিল পানামা দলকে। ম্যাচের আগের ভোগান্তির কথা তুলে ধরে মাঠের বাইরের আয়োজন নিয়ে অসন্তুষ্টি জানালেন কোচ থমাস ক্রিস্টিয়ানসেন। 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পানামার কোচ বলেন, ‘আমি চাই না এটাকে কোনো অজুহাত বলে মনে হোক, কিন্তু যানজটের মধ্যে দিয়ে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে পৌঁছানো সহজ কাজ নয়। এখানে আসার আয়োজন এবং যাতায়াতও বেশ জটিল ছিল। ভবিষ্যতে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সময় আমাদের আরও বিচক্ষণ হতে হবে। আমি চাই না এটাকে কোনো অজুহাত বলে মনে হোক, কিন্তু মাঠের ভেতরে ও বাইরে বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমাদের খেলোয়াড়রা এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য।’

 

আগামী ৩ অক্টোবর কলকাতায় হবে ভারত বনাম ব্রাজিল ম্যাচ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেই ব্যাপারে নিশ্চয় এখন থেকেই বিশেষ পরিকল্পনা করবে আয়োজকরা।

আরও

অ্যাশেজে ইংল্যান্ডের পরামর্শক হতে পারেন কেভিন পিটারসেন

খেলাধুলা

অ্যাশেজে ইংল্যান্ডের পরামর্শক হতে পারেন কেভিন পিটারসেন

অ্যাশেজেও ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের সঙ্গে পরামর্শকের ভূমিকায় দেখা যেতে পারেন সাবেক ব্যাটার কেভিন পিটারসেনকে।

২০২৬-০৯-২৫ ২২:২৬

২০ হাজার কোটি টাকার রিয়াল, ইয়ামাল একাই ৩ হাজার কোটি!

খেলাধুলা

২০ হাজার কোটি টাকার রিয়াল, ইয়ামাল একাই ৩ হাজার কোটি!

ফুটবল এখন আর শুধু ৯০ মিনিটের মাঠের লড়াই নয়। মাঠের বাইরেও চলছে তারকাদের বাজারদরের প্রতিযোগিতা—কোন ক্লাবের স্কোয়াড কত দামি...

২০২৬-০৯-২৫ ১৯:৪১

১০০ মিটারে ইমরানুরের হতাশা, পুরিপোলের ইতিহাস

খেলাধুলা

১০০ মিটারে ইমরানুরের হতাশা, পুরিপোলের ইতিহাস

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের ইমরানুর রহমানের দৌড় থেমেছে সেমিফাইনালেই। তবে আগের দিনের চেয়ে ভালো...

২০২৬-০৯-২৫ ১৯:৩২

স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ

খেলাধুলা

স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ

জাকজমকপূর্ন আনুষ্ঠানিকতায় চালু হয়েছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা সুপার গলফে...

২০২৬-০৯-২৫ ১৮:২১