শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন

সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপন করে ময়মনসিংহকে পরিচ্ছন্ন জ্বালানির নগর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন পরিবেশকর্মী ও উন্নয়নকর্মীরা। একই সঙ্গে সিটি করপোরেশনের আওতাধীন উপযোগী স্থাপনা ও অবকাঠামোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরির আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে নগরের টাউন হল প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) ময়মনসিংহ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরিবেশকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সভাপতি সেলিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, সরকারি ভবনের ছাদ, ব্রহ্মপুত্র নদের চর, নির্বাচিত জলাশয় ও অকৃষি খাসজমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদন করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে সিটি করপোরেশনের জন্য নতুন আয়ের ক্ষেত্রও তৈরি হতে পারে।

উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, বিদ্যমান নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শুধু বিদ্যুতের ভোক্তা হিসেবে নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক হিসেবেও ভূমিকা রাখতে পারবে। এতে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মানববন্ধন থেকে দ্রুত একটি সমন্বিত ‘সোলার সিটি’ কর্মপরিকল্পনা প্রণয়ন, সিটি করপোরেশনের আওতাধীন উপযোগী সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং ময়মনসিংহকে দেশের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পরিকল্পিতভাবে সৌরবিদ্যুতে বিনিয়োগ করা গেলে ময়মনসিংহ ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই নগরীর অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮