সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯: ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯: ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত ৩৯ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঘটনাস্থল পরিদর্শন শেষে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, "এটি একটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।"

তিনি আরও জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দলের নেতা আতাহার তালুকদার রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সন্ধ্যায় গোলপুকুরপাড় এলাকার আসফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি পুরোনো অগ্নিনির্বাপণ সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। মুহূর্তেই বিষাক্ত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে পড়েন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৩৯ জনের মধ্যে ৩৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও কঠোর তদারকি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরও

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

সারা দেশ

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

টানা ৫৭ দিনের গ্যাস সংকটের পর দেশে সরবরাহ আগের অবস্থায় ফেরার ইঙ্গিত দিয়েছে পেট্রোবাংলা। বর্তমানে দৈনিক প্রায় ২ হাজার ৩৫০...

২০২৬-০৯-১৩ ২১:০০

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন...

২০২৬-০৯-১৩ ২০:৫৭

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক...

২০২৬-০৯-১৩ ২০:৫৪

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮