রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, নারীবাদ যতটা না নারীদের স্বার্থে কাজ করেছে, তার চেয়ে বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে নারীবাদের নামে বিভিন্ন সংগঠন ও আন্দোলন গড়ে উঠেছে, সভা-সমাবেশ হয়েছে। তবে নারীর নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও সম্মান নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা ও পরিবারবিষয়ক উপকমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীদের প্রকৃত সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায়। এ লক্ষ্যে চলতি সেশনে দলের নারী উইংকে আরও সক্রিয়ভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে দেশব্যাপী দলের সব শাখায় নারী সদস্যদের সক্রিয় করা, ছাত্রী উইংয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রী ও মহিলা ইউনিটের নেতারাও বৈঠকে অংশ নেন।

আরও

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে অভিযোগের পুনঃতদন্তসহ তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২০২৬-০৯-১৩ ২০:২৭

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

সারা দেশ

গাইবান্ধায় ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি,১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার দুই বছরেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন...

২০২৬-০৯-১৩ ২০:০৩

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

সারা দেশ

সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক

সিরাজগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে যৌন ব্যবসার অভিযোগে দুই নারীসহ ৬ জনকে আটক করেছে জেনজি আলোড়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগ...

২০২৬-০৯-১৩ ২০:০৩

পেঁয়াজ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে মেশিন বিতরণ করলেন এমপি মনোয়ার হোসেন

সারা দেশ

পেঁয়াজ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে মেশিন বিতরণ করলেন এমপি মনোয়ার হোসেন

মাগুরা সদর উপজেলায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন এবং ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে ফগা...

২০২৬-০৯-১৩ ১৯:৪৬