রবিবার (১৩ সেপ্টেম্বর) রাস্তার কাজ পরিদর্শনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জরুল হক পাঠান । দুর্ঘটনা ও জনদুর্ভোগ লাঘবে মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জরুল হক পাঠানের বিশেষ প্রচেষ্টায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-র সহযোগিতায় বাজার উন্নয়ন বরাদ্দ থেকে ৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে।
এতে দুর্ঘটনা কমবে এবং বৃষ্টির দিনে চলাচলের দীর্ঘদিনের কাদা-পানির ভোগান্তি দূর হবে উল্লেখ করে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা তাইজুদ্দীন, আফাজউদ্দীনসহ স্থানীয় শ্রমিক মুনছুর আলী ও মজিবুর রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জরুল ইসলাম পাঠান জানান, উঁচু-নিচু এ রাস্তায় রোগী ও সাধারণ মানুষের চলাচলের কষ্ট দেখে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সবাইকে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাওয়াই তাদের মূল লক্ষ্য। দেখুন দুই রাস্তা মধ্যে প্রায় দুই আড়াই ফুট উঁচু নিচু। এভাবে মানুষ চলাচল করে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পরছে। এখন আর সমস্যা হবে না।