রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার বলে জানা গেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আগামীকাল তাদেরকে আদালতের প্রেরণ করা হবে।
এদিকে জেনজি আলোড়ন সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল বলেন, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।
পরে আজ দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে হোটেলের ভেতর থেকে অসামাজিক কাজ করায় নারীসহ ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।