বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ

মৌসুম শেষে অবসর নিচ্ছেন জিরুদ

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা লিভিয়ের জিরুদ। ৪০ বছরে পা দেওয়া এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই খুব সম্ভবত পেশাদার ফুটবলকে বিদায় বলবেন। ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও একসময় ছিল তার দখলে। তবে চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।

 

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে জিরুদ বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, খুব সম্ভবত এটাই আমার শেষ মৌসুম।

তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানিয়েছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘এ কারণেই আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

ফ্রান্সের হয়ে জিরুদের ক্যারিয়ার ছিল দারুণ সাফল্যে ভরা। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছিলেন জিরুদ। পরে চলতি বছর তার সেই রেকর্ড ছাড়িয়ে যান এমবাপ্পে।

 

ক্লাব ফুটবলেও কম সাফল্য নেই জিরুদের। ফ্রান্সে মন্টপেলিয়ের হয়ে এবং ইতালিতে এসি মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে চেলসির হয়ে। ২০২১ সালে ইংলিশ ক্লাবটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়া এফএ কাপও জিতেছেন চারবার। এর মধ্যে তিনবারই আর্সেনালের জার্সিতে।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১