সোমবার, ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির চোটে বিবর্ণ ১০ গোলের থ্রিলারে মায়ামির জয়

মেসির চোটে বিবর্ণ ১০ গোলের থ্রিলারে মায়ামির জয়

বিশ্বকাপের আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। দারুণ দুটি অ্যাসিস্টে দলের জয়ে অবদান রাখেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়েও ৬-৪ গোলে ম্যাচটি জেতে মায়ামি। কিন্তু এই জয় ম্লান হয়ে গেছে মেসির পেশির ইনজুরিতে।

নু স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। বাঁ ঊরুর অস্বস্তিবোধ নিয়ে সোজা লকারু রুমে চলে যান তিনি।

৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পর মায়ামি অধিনায়ককে বাঁ ঊরুর উপরের অংশে হাত দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তিনি খেলোয়াড় পরিবর্তনের অনুরোধ করেন এবং মাতেও সিলভেত্তির বদলি হন।

অবশ্য কারো সহায়তা ছাড়াই মাঠ ছাড়েন মেসি। নিজেই চলে যান লকার রুমে। তার এই চোটে চাপা পড়েছে মায়ামির দারুণ প্রত্যাবর্তন এবং প্রথমার্ধে আট গোলের রেকর্ড।

মিলান ইলোস্কির জোড়া গোলে ১০ মিনিটের মধ্যে মায়ামি ২-০ গোলে লিড নেয়। মেসির ক্রসে জার্মান বার্তারামে ব্যবধান কমান। দ্রুনো দামিয়ানির লক্ষ্যভেদী শটে আবার ফিলাডেলফিয়া দুই গোলে এগিয়ে যায়।

তৃতীয় গোল খেয়ে জেগে ওঠে মায়ামি। বার্তারামের দ্বিতীয় গোলের আগেপরে লুইস সুয়ারেজ দুটি গোল করেন। হাফ টাইমের ঠিক আগে ৪-৩ গোলে লিড নেয় মায়ামি।

বিরতির ঠিক আগ মুহূর্তে রেফারি পিচসাইড মনিটর দেখে ভিএআর রিভিউয়ে সার্জিও রেগুইলনের বিরুদ্ধে হ্যান্ডবলের রায় দেন। পেনাল্টি থেকে ইলস্কি প্রথমার্ধে হ্যাটট্রিক করেন এবং স্কোর হয় ৪-৪। এমএলএস ইতিহাসে প্রথমার্ধে রেকর্ড আট গোল হলো।

দ্বিতীয়ার্ধের পর বৃষ্টি শুরু হলে কোনো দলই প্রথমার্ধের মতো সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। মেসি মাঠ ছাড়ার পর বার্তারামের নিঃস্বার্থ অ্যাসিস্টে সুয়ারেজ তৃতীয় গোল করেন। মেসির আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল মায়ামির হয়ে ষষ্ঠ গোল করেন। রেগুলার সিজনে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ম্যাচ শেষ হয়।

আর্জেন্টিনা এখনও বিশ্বকাপ দল ঘোষণা করেনি। তার আগেই মেসির চোট দুশ্চিন্তায় ফেলে দিলো লিওনেল স্কালোনিকে। জে গ্রুপে তাদের প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে।

আরও

গত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে : স্পিকার

খেলাধুলা

গত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে : স্পিকার

বিশাল মাঠকে দুইপাশে ভাগ করে মাঝ বরাবর করা হয়েছে দর্শকদের বসার স্থান। একপাশে বালক আরেক পাশে ক্ষুদে নারী খেলোয়াড়েরা বল নিয়...

২০২৬-০৫-২৩ ২৩:৪১

মেসির অভিযোগ ও রোনালদোর সঙ্গে তুলনায় যা বললেন ব্রাজিলের বিশ্বজয়ী কোচ

খেলাধুলা

মেসির অভিযোগ ও রোনালদোর সঙ্গে তুলনায় যা বললেন ব্রাজিলের বিশ্বজয়ী কোচ

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। নতুন আসর শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ আগ...

২০২৬-০৫-২৩ ২০:৪৩

পাকিস্তান সিরিজে স্লেজিং করা নিয়ে যা বললেন শান্ত

খেলাধুলা

পাকিস্তান সিরিজে স্লেজিং করা নিয়ে যা বললেন শান্ত

সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ দল। তবে টেস্টজুড়ে আলোচনায় ছিল স্লেজিং। কখনো পাকিস্তান দলের ক্রিকে...

২০২৬-০৫-২৩ ২০:০২

হেডের সঙ্গে উত্তাপের পর হাত মেলালেন না কোহলি, আরও ঘি ঢালল হায়দরাবাদ

খেলাধুলা

হেডের সঙ্গে উত্তাপের পর হাত মেলালেন না কোহলি, আরও ঘি ঢালল হায়দরাবাদ

ম্যাচের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ালেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। খেলা শেষেও সেই ঘটনার রেশ ছিল। ফলে হেড হাত বাড়িয়ে দিল...

২০২৬-০৫-২৩ ১২:৩৭

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

খেলাধুলা

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

সরাসরি চুক্তিতে জাফনা কিংসের হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (শুক্রবার) নিজেদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছ...

২০২৬-০৫-২২ ২৩:১০

বড় চমকে বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড

খেলাধুলা

বড় চমকে বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যেখানে জায়গা হয়নি হ্যারি ম্যাগ...

২০২৬-০৫-২২ ২২:১৬