সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির চার গোল, ৭-১ এ জয়খরা কাটাল মায়ামি

মেসির চার গোল, ৭-১ এ জয়খরা কাটাল মায়ামি

পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র। ইন্টার মায়ামি নিজেদের হারিয়ে যেন খুঁজছিল। অবশেষে তারা জয়ের দেখা পেল। সিএফ মন্ট্রিলের জালে গুনে গুনে সাত গোল দিলো ফ্লোরিডা ক্লাব। মেজর লিগ সকারে তাদের জয় এসেছে রেকর্ড ৭-১ ব্যবধানে। লিওনেল মেসি ছিলেন আগুন ফর্মে। একাই করেছেন চার গোল, একটি অ্যাসিস্টও ছিল তার।

বড় ব্যবধানে জয় পেলেও মায়ামি প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল। নু স্টেডিয়ামে তারা ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। স্বাগতিকরা শুরুতে লিড নেয়। তারপর কয়েকটি বিপজ্জনক সুযোগ তৈরি করেছিল তারা, এর মধ্যে দুটি প্রচেষ্টা পোস্টে আঘাত করে। 

২০ মিনিটে কর্নার কিক থেকে শক্তিশালী হেডে মায়ামির জার্সিতে প্রথম গোল করেন কাসেমিরো। কিন্তু মন্ট্রিল জবাব দেয় একটি গোল শোধ করে। ফ্যাবিয়ান হারবার্স ৩৭ মিনিটে সমতা ফেরান। মায়ামি দুই মিনিট পর ফের লিড নেয়। মেসির দূরপাল্লার শটে মন্ট্রিলের অরক্ষিত জালে বল জড়ায়।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মায়ামিকে তিনি ৩-১ গোলে এগিয়ে নেন ৫১ মিনিটে। ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ দলের চতুর্থ গোল করেন। চার মিনিট পর মেসি হ্যাটট্রিকের দেখা পান। তবুও থামেনি মায়ামি। ৮৯ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন আলেক্সান্দার শো। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে চতুর্থবার মন্ট্রিলের জাল কাঁপান মেসি।

মেসি তার ক্যারিয়ারে অষ্টমবার এক ম্যাচে চার বা তার  বেশি গোল করলেন। মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম। শেষবার তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্পেনের লা লিগায় এইবারের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে চার গোল করেছিলেন।

শনিবার চার গোলের পর এমএলএস গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেলেন আর্জেন্টিনার তারকা। ১৯ ম্যাচেই হলো ১৮ গোল, এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুই গোল বেশি।

২৫ জুলাইয়ের পর এমএলএসে প্রথম জয় পেল মায়ামি। লিগস কাপ সহ সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ জয়হীন ছিল তারা। এই জয় এমন দিনে এলো, যখন ডাগআউটে ছিলেন না তাদের ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। এই সপ্তাহের তার স্থলাভিষিক্ত হিসেবে ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের নাম ঘোষণা করেছে মায়ামি। ওয়ার্ক পারমিট পেলেই নতুন চাকরিতে যোগ দেবেন তিনি। এদিন সাইডলাইন থেকে দলকে নির্দেশনা দিয়েছেন সহকারী কোচ রাফায়েল পেরেজ।

আরও

১৬ বছর পর সেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খেলাধুলা

১৬ বছর পর সেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

একই প্রতিপক্ষ, একই মঞ্চ- শুধু গল্পটা এবার বদলে গেল! গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারের আক্ষেপ ১৬ বছর পর বি...

২০২৬-০৮-৩০ ১৯:০১

ডাচ তারকার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

খেলাধুলা

ডাচ তারকার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

কডি গাকপোর সঙ্গে চুক্তির আরও কাছে ম্যানচেস্টার সিটি। ডাচ ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে একটি ব্যক্তিগত চুক্তিতে পৌঁছেছে ত...

২০২৬-০৮-৩০ ০৯:৪১

ভারত সিরিজ নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে: শাহরিয়ার নাফিস

খেলাধুলা

ভারত সিরিজ নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে: শাহরিয়ার নাফিস

ভারত সিরিজ নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানালেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তবে, বহুল আ...

২০২৬-০৮-২৯ ২১:১৬

এক দশক পর ফিফা দুর্নীতি কাণ্ডে দোষ স্বীকার বাবা-ছেলের

খেলাধুলা

এক দশক পর ফিফা দুর্নীতি কাণ্ডে দোষ স্বীকার বাবা-ছেলের

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারিগুলোর একটি ছিল ২০১৫ সালের ফিফা কাণ্ড। সুইজারল্যান্ডের জুরিখে ভোরের অভ...

২০২৬-০৮-২৯ ২১:০৬

আজকের এই দিনে: ইংলিশ ক্রিকেটের ‘মৃত্যু’ আর অ্যাশেজের ‘জন্ম’

খেলাধুলা

আজকের এই দিনে: ইংলিশ ক্রিকেটের ‘মৃত্যু’ আর অ্যাশেজের ‘জন্ম’

ইতিহাসের ক্যালেন্ডারে আজকের দিনটি (২৯ আগস্ট) বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ও কুলজাতীয় এক লড়াইয়ের জন্ম দিয়েছিল। ১৪৪ বছ...

২০২৬-০৮-২৯ ১৯:২৭