শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আহত ১০

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আহত ১০

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে বাসের ধাক্কা লেগে চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। এসময় বিএসআরএম বাইপাসে একটি কাভার্ড ভ্যান ইউটার্ণ করার সময় কাভার্ড ভ্যানের একটি অংশ ভেঙে বাসের চাকায় আটকে গেলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের চালক, সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত এসে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত বাস ও গাছপালা মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, হঠাৎ কাভার্ড ভ্যানটি ইউটার্ণ করার সময় বাসের চাকার সাথে সামনের অংশ আটকে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে, ১০ জনের মতো যাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়। আমরা স্থানীয়রা সবাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস বলেন, এক্সিডেন্টের সাথে সাথে আমাদের একটি ইউনিট এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের একটি হাসপাতালে প্রেরণ করি।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম জানান, আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। অভিযুক্ত কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। বাসটি গাছের সাথে ধাক্কা লাগায় মহাসড়কের একপাশে গাছ ভেঙে পড়ে যান চলাচল সাময়িক বিঘ্নিত হলে দ্রুত ক্ষতিগ্রস্ত বাস এবং গাছগুলোকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭