শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে চাইনিজ ভাষা শেখার কোচিং সেন্টার চাইনিজ হাতেখড়ি'র উদ্বোধন

মীরসরাইয়ে চাইনিজ ভাষা শেখার কোচিং সেন্টার চাইনিজ হাতেখড়ি'র উদ্বোধন

চট্টগ্রামের মীরসরাইয়ে চাইনিজ (ম্যান্ডারিন) ভাষা শেখার জন্য চাইনিজ হাতে খড়ি নামে একটি কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আধুনিক ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে এ মীরসরাই পৌরসদরে মোজাম্মেল টাওয়ার এর ৩য় তলায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে মীরসরাইয়ে একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আনোয়ারুল হক নিজামী, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এম মাঈন উদ্দিন, সাংবাদিক আশরাফ উদ্দিন, কেএমকে, বেপজা ইজেডের দোভাষী এবং এজিএম আরাফাত ইসলাম, চীন হানবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির, শিক্ষার্থী আকিব ইসলাম সহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের , শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা জামাল উল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ার পাশাপাশি চাইনিজ ভাষা জানা দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে,মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানীয়দের চাকরি পাওয়ার সুযোগ তৈরি করার জন্য, মীরসরাইয়ের শিক্ষার্থীদের হাতের নাগালে চাইনিজ ভাষা শেখার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কোচিং সেন্টারটিতে প্রাথমিক পর্যায় থেকে চাইনিজ ভাষা শেখানো, কথোপকথন, উচ্চারণ ও প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতির ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহযোগিতা করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই উদ্যোগ মীরসরাইয়ের তরুণদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, মানসম্মত প্রশিক্ষণ ও নিয়মিত পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি মীরসরাইয়ে চাইনিজ ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮