বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মারা গেলেন অভিনেতা প্রণব

মারা গেলেন অভিনেতা প্রণব

টালিউডের তারকা অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের গত ২৯ মার্চ সন্ধ্যায় মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি টালিপাড়া। এরইমধ্যে ফের দুঃসংবাদ এল।

এবার অকালেই চিরঘুমের দেশে পাড়ি জমালেন টালিউডের আরেক অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যুর খবর আসে। মৃত্যুকালে মাত্র ৩৩ বছর বয়স হয়েছিল। এ টেলি অভিনেতার আকস্মিক মৃত্যুতে ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী, পরিবার ও স্বজনরা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোকবিহ্বল।

জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রণব। পরে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেয়া হলেও রক্ষা করা যায়নি তাকে।

এদিন সকালে অভিনেত্রী অলোকানন্দা গুহ প্রণবের মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে লেখেন, ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না, খুব কাজের প্রয়োজন। এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারণ তুমি অভিনয় খুব ভালো করতে দাদা। বলেছিলাম, আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? কিছুই করতে পারলাম না আমি...!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রণবের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্মাতা পাভেল ঘোষও। তিনি অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, তোমাকে আর বকার সুযোগ হবে না।

টেলিদুনিয়ার সঙ্গে গত কয়েক বছর ধরে জড়িত প্রণব। এরইমধ্যে একাধিক সিরিয়ালে কাজ করেছেন। দুর্দান্ত সব কাজের মাধ্যমে দর্শকমহলে নিজের পরিচিত গড়ে তুলেছিলেন। ছোটপর্দায় বিভিন্ন সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, জি বাংলার ‘ভগবান দাস’র মতো ধারাবাহিকে কাজ করেছেন এ অভিনেতা।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২