শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়: শৈলকুপা থানার ২ এসআই ক্লোজড, জেলাজুড়ে চাঞ্চল্য

মাদক মামলার ভয় দেখিয়ে টাকা আদায়: শৈলকুপা থানার ২ এসআই ক্লোজড, জেলাজুড়ে চাঞ্চল্য

ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এক লাখ টাকা দাবির পর শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় সমঝোতা করে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই উপ-পরিদর্শক (এসআই)—হুমায়ুন কবির ও আজগর ফরাজিকে ৩ এপ্রিল প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আক্তারুজ্জামান। তিনি জানান, ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে।

জানা গেছে, ঢাকা থেকে নাবিল হোসাইন নামের এক যুবক গত ২৮ মার্চ শৈলকুপা পৌর এলাকার বাজারপাড়ায় তার বন্ধু রিফাত হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সন্ধ্যায় নাবিল, রিফাত ও তাদের বন্ধুরা আরেক বন্ধু তানভিরের বাড়িতে অবস্থানকালে সাদা পোশাকে চারজন ব্যক্তি সেখানে প্রবেশ করে তল্লাশি চালায় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়।

এ সময় রিফাতকে একাধিক মামলার আসামি দাবি করে হাতকড়া পরানো হয়। পরে তাদের মোটরসাইকেলে তুলে শহরের দিকে নিয়ে যাওয়া হয় এবং এক লাখ টাকা দাবি করা হয়। ভয়ে নাবিল ঢাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করলে শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় সমঝোতা হয়। শহরের কবিরপুর এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে এসআই আজগর ফরাজির হাতে দেওয়া হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, টাকা নেওয়ার পর এসআই আজগর বলেন, “আল্লাহ ভরসা, স্যার যেহেতু বলছে, কোনো সমস্যা নাই।” এরপর তাদের শহরের চৌরাস্তা মোড়ে ছেড়ে দেওয়া হয়।

নাবিল হোসাইন কৌশলে ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং মুক্তির পর একটি ভিডিও বার্তায় পুলিশের নৈতিকতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে।

এ ঘটনায় জানা যায়, এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আজগর ফরাজি ও চার কনস্টেবল অভিযানে অংশ নেন। হুমায়ুন কবির পূর্বে শৈলকুপা থানা থেকে বদলি হলেও পুনরায় সেখানে যোগ দিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত এসআই হুমায়ুন কবির দুই যুবককে ধরে আনার বিষয়টি স্বীকার করলেও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, ঘটনা প্রকাশ্যে আসার পর জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ৩০ মার্চ তদন্ত শুরু হয় এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ৩ এপ্রিল অভিযুক্ত দুই এসআইকে ক্লোজড করা হয়।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আক্তারুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় শৈলকুপা থানার এসআই হুমায়ুন ও এসআই আজগর ফরাজি কে শৈলকুপা থানা থেকে ক্লোজড করা হয়েছে এবং বৃহত্তর পরিসরে ঘটনার তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪