আসছে ২ জুন এবং ৪ জুন ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে আরএমটি ইউনিয়ন।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে টিউব চালকদের জন্য প্রস্তাবিত স্বেচ্ছাসেবী চার দিনের কর্মসপ্তাহ।
ট্রান্সপোর্ট ফর লন্ডন বা TfL জানিয়েছে, ধর্মঘট হলে শুধু ওই দুই দিনই নয়,
৩ এবং ৫ জুন সকালেও টিউব নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।
তবে এপ্রিলের মতো এবার ধর্মঘট দুই দিনজুড়ে টানা চলবে না।
এর মধ্যেই লন্ডনের আবহাওয়াও কিছুটা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
২ জুন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস এবং ৪ জুন প্রায় ১৯ ডিগ্রি।
বর্তমানে টিউব চালকদের গড় বেতন প্রায় ৭৫ হাজার পাউন্ড বলে জানা গেছে।
আর নতুন চার দিনের কর্মসপ্তাহ চালু হলে বছরে অতিরিক্ত ৩৫ দিন ছুটি, কম কর্মঘণ্টা এবং উন্নত জীবনযাত্রার সুবিধা মিলবে বলে দাবি করেছে Aslef ইউনিয়ন।
যদিও আরএমটি ইউনিয়ন এই চুক্তি প্রত্যাখ্যান করেছে,
তবে অপর ট্রেন চালক ইউনিয়ন Aslef চুক্তিটির পক্ষে জোরালো সমর্থন দিয়েছে।
লন্ডনের মেয়র স্যার সাদিক খানও উভয় পক্ষকে আলোচনায় বসে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে এপ্রিলের ধর্মঘটে অর্ধেকের বেশি টিউব সার্ভিস সচল থাকায়,
এবার ধর্মঘটের প্রভাব কতটা পড়বে তা নিয়েও প্রশ্ন উঠছে।
সবশেষে বলা যায়,
গরমের কষ্ট কাটতে না কাটতেই আবারও যাতায়াত সংকটে পড়তে পারেন লন্ডনের লাখো মানুষ।
এখন সবার নজর—আলোচনায় সমাধান আসে, নাকি আবারও অচল হয়ে পড়ে রাজধানীর টিউব নেটওয়ার্ক।