মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। দীর্ঘ তিন দশকের কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তাকে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যোগদানের তারিখ থেকে দুই বছর এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

তিন দশকের কূটনৈতিক অভিজ্ঞতা

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিতের কূটনৈতিক ক্যারিয়ার বিস্তৃত নিউইয়র্ক, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি, মধ্যপ্রাচ্য ও ইউরোপের গুরুত্বপূর্ণ বিভিন্ন মিশনে। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতের বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত হিসেবে তার প্রথম নিয়োগ ছিল ডেনমার্কে। পরে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন তিনি।

২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বহুপাক্ষিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুল মুহিত। তিনি জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার, ভূরাজনৈতিক বিভাজন, দীর্ঘস্থায়ী সংঘাত ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক ইস্যুতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

লন্ডন মিশনে কেন আব্দুল মুহিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মুহিত।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের প্রচারণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। স্বল্প সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা পরিচালনায় সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে আব্দুল মুহিত সক্রিয়ভাবে কাজ করেন।

সরকার মনে করছে, যুক্তরাজ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনগুলোর একটি লন্ডন হাইকমিশন। সেখানে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ আরও জোরদারে আব্দুল মুহিতের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা কাজে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

মোহাম্মদ আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দ্বিপক্ষীয় কূটনীতির পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক কূটনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অবসর নেওয়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এবং এবার লন্ডনের মতো গুরুত্বপূর্ণ মিশনের নেতৃত্বে নিয়োগ; তার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার ওপর সরকারের আস্থারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যের খবর

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সন্ত্রাসবিরোধী আইন, যুক্তরাজ্যে বৈষম্যের অভিযোগ

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের...

২০২৬-০৮-২৩ ১৯:১৫

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ জনের

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ ৭ জন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ভোররাত তিনটার দিকে...

২০২৬-০৮-২৩ ০৯:০৩

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

যুক্তরাজ্যের খবর

ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পথে অবৈধ ইসরায়েলি বসতির পণ্য

দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্য...

২০২৬-০৮-১৩ ১৭:৪৮

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

যুক্তরাজ্যের খবর

প্রেমের ফাঁদে ২৫ হাজার পাউন্ডের গাড়ি, বিপাকে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্রিটিশ-বাংলাদেশি তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং তার নামে গাড়ি ফাইন্যান্স করিয়ে নেওয়ার...

২০২৬-০৮-১০ ১২:৫৪

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

যুক্তরাজ্যের খবর

হরমুজ সংকট দীর্ঘ হলে মন্দায় ডুবতে পারে ব্রিটিশ অর্থনীতি

হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে আগামী বছর মন্দার মুখে পড়তে পারে যুক্তরাজ্য। সোমবার প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার...

২০২৬-০৮-০৩ ১৫:৪২

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে মিট দ‍্যা প্রেস

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ‍্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠ...

২০২৬-০৮-০১ ১১:২৫