আটকরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই উপজেলার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।
অভিযানে দুটি কালো রঙের বাওফেং বিএফ-৮৮৮এস মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি সি৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন, ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা একটি প্রিমিয়ার ব্যাংকের চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড জব্দ করা হয়।
এ ছাড়া একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ ও নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার জানান, এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।