রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

কেটে গেছে ৮৮ বছর, বিশ্বকাপের প্রথম ম্যাচে হারে না ব্রাজিল

কেটে গেছে ৮৮ বছর, বিশ্বকাপের প্রথম ম্যাচে হারে না ব্রাজিল

বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দল হিসেবে ২৩টি আসরেই খেলেছে ব্রাজিল ফুটবল দল। শুধু তাই নয়, রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জয়ের কৃতিত্বও তাদের—১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছে সেলেসাওরা।

ফুটবল বিশ্বকাপ বরাবরই ব্রাজিলের জন্য সবচেয়ে বড় মঞ্চ। আর সেই যাত্রার গল্প শুরু হয় উদ্বোধনী ম্যাচ থেকেই।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে অংশ নেয় ব্রাজিল। তবে দেশের ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণে দলটি মূলত রিও ডি জেনিরোর খেলোয়াড়দের নিয়েই গঠিত হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে যুগোস্লাভিয়ার কাছে হেরে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় তারা।

চার বছর পর ১৯৩৪ বিশ্বকাপে পরিস্থিতি আরও হতাশাজনক ছিল। নকআউট ফরম্যাটের সেই আসরে প্রথম ম্যাচেই স্পেনের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। সেটিই ছিল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে তাদের সর্বশেষ হার।

এরপর কেটে গেছে ৮৮ বছর। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর কখনো হারেনি ব্রাজিল।

তবে সব ম্যাচ যে জিতেছে, তা নয়। ১৯৭৪ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষেও প্রথম ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের আধিপত্য সবচেয়ে বেশি দেখা গেছে মেক্সিকোর বিপক্ষে। এই দলটির বিরুদ্ধে তিনবার জিতেছে তারা, যা অন্য যেকোনো দেশের বিপক্ষে সর্বোচ্চ। সেই তিন ম্যাচে ব্রাজিলের মোট গোল ১১টি, বিপরীতে একটিও গোল করতে পারেনি মেক্সিকো।

১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের ২২টি উদ্বোধনী ম্যাচ খেলেছে ব্রাজিল। এসব ম্যাচে তারা করেছে মোট ৪৭ গোল।

এবারের ২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে অভিযান শুরু করবে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ ‘সি’-এর এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।

তবে এবারকার মরক্কো আর আগের মতো সহজ প্রতিপক্ষ নয়। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে উত্তর আফ্রিকার দেশটি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও ১৯৯৮ বিশ্বকাপে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু সর্বশেষ ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় মরক্কো।

তাই এবারের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্রাজিল চাইবে বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরার মিশন জয় দিয়ে শুরু করতে। আর মরক্কো চাইবে আবারও বিশ্বকে চমকে দিতে।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০