শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলেও ক্যারিয়ার বেশিদূর এগোয়নি। তিন ওয়ানডে খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিকেএসপিতে কাজ করে নিজেকে গড়ে তুলেছেন কোচিং পেশার জন্য। বলছিলাম বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কথা।

কাতার নারী দলের প্রধান কোচ হলেন ফাতেমা। ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করতে চান বাংলাদেশের হয়ে। এর আগে ২০১১ সালে নারী দলের সহকারী কোচ হিসেবে তিন মাস কাজ করার সুযোগ পান ফাতেমা। পরবর্তীতে ২০১৭ সালে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবেও চার মাস দায়িত্ব পালন করেন। পরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অভিজ্ঞতা অর্জন করেন ফাতেমা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজ করেছেন তিনি, যা তার কোচিং ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।

এরপর ২০২২ সালে বিকেএসপি ছাড়ার পর মালদ্বীপ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফাতেমা তুজ জোহরা। সেখানে টানা দুই বছর কাজ করে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পরে মালদ্বীপ অধ্যায় শেষ করে ২০২৪ সালের আগস্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে চীনে পাড়ি জমান তিনি। সেখানে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ এবার যোগ দিলেন কাতার দলে।

আরও

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫