সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপির এমপি ফখর উদ্দিনকে শোকজ

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপির এমপি ফখর উদ্দিনকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি দলের নজরে আসে। অভিযোগগুলোকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শোকজ নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার জবাব পর্যালোচনা করে বিএনপি পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে।

এদিকে, দলীয় সংসদ সদস্যকে শোকজের ঘটনায় ভালুকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

আরও

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

সারা দেশ

গ্যাস সরবরাহ বাড়লেও কাটছে না সংকট, সামনে আরও শঙ্কা

টানা ৫৭ দিনের গ্যাস সংকটের পর দেশে সরবরাহ আগের অবস্থায় ফেরার ইঙ্গিত দিয়েছে পেট্রোবাংলা। বর্তমানে দৈনিক প্রায় ২ হাজার ৩৫০...

২০২৬-০৯-১৩ ২১:০০

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

সারা দেশ

নারীর অধিকার ও নিরাপত্তায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি: ইসলামী আন্দোলন

বাংলাদেশে নারীদের প্রকৃত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন...

২০২৬-০৯-১৩ ২০:৫৭

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

সারা দেশ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল একটি গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল গবেষক। দেশটির বিশেষ অর্থনৈতিক...

২০২৬-০৯-১৩ ২০:৫৪

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

সারা দেশ

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে এক মাসে ৫০০ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সঙ্গে লড়াইয়ে গত এক মাসে ৫০০-এর বেশি সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজ...

২০২৬-০৯-১৩ ২০:৪৭

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

সারা দেশ

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেব...

২০২৬-০৯-১৩ ২০:৩৪

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সনদ ছাড়াই পশু চিকিৎসা, সোনারগাঁয়ে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় চিকিৎসকের সনদ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা দেওয়ার অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এ...

২০২৬-০৯-১৩ ২০:২৮