শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধায় শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামী মেহেদুল ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা মরাখালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করেছে র‍্যাব।

রোববার ( ২ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তারকৃত মেহেদুল ইসলাম সদর উপজেলার বল্লমঝাড় এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপহৃত শিক্ষার্থী কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসায় আরবি লেখাপড়া করছিলেন 

র‍্যাব জানায়, ওই শিক্ষার্থী কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয় যাতায়াতের সময় আসামি মেহেদুল ইসলাম বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়া আসছিল। কিন্তু শিক্ষার্থী আসামির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি তার পরিবারকে জানায়। ভুক্তভোগীর পরিবার ঘটনাটি মেহেদুল ইসলামের বাবা মাকে অবগত করেন। তারা জানার পর মেহেদুল ইসলাম ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে ৬ জুন সকালের দিকে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর উপজেলা এলাকার দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা এলাকা থেকে আসামি মেহেদুল ইসলাম অন্যান্য আসামির সহায়তায় শিক্ষার্থীকে অপহরণ করে অটোরিক্সা যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 
 

এ ঘটনায় ১২ জুন ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিগণ গা ঢাকা দেয়। এরপর থেকে আসামিদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করেন আইন-শৃঙ্খলা বাহিনী । এক পর্যায়ে গত শনিবার ১ আগস্ট রাত প্রায় ১০ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভলাইল মরাখালপাড় এলাকায় গাইবান্ধা র‍্যাব-১৩ এবং নারায়ণগঞ্জ র‍্যাব-১১ ক্যাম্পের যৌথ টিম অভিযান চালিয়ে মেহেদুল ইসলামকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে ওই এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
 

গাইবান্ধা র‍্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি মেহেদুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮