শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

গাইবান্ধায় জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা পৌর শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১ আগস্ট) বিকালের দিকে গাইবান্ধা শহীদ মিনার চত্বরে গণমিছিলে অংশ নেয়ার জন্য নেতৃবৃন্দরা এসে সমবেত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতের সাত উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার এমপি। জামায়াতে ইসলামীর জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মন্ডল, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

এছাড়া সমাবেশে গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মন্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রæত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান। বক্তারা বলেন, বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না। বক্তারা আরও বলেন, জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮