সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় গুটি বসন্তের উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

পরিবারের আক্রান্ত- ৩ জন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

গাইবান্ধায় গুটি বসন্তের উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় গুটি বসন্তের উপস্বর্গ নিয়ে ইতিস চন্দ্র দাস (৪৩)নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। একই উপসর্গ দেখা দিয়েছে মৃতের স্ত্রীসহ দুই ছেলের। এ ঘটনার পর ওই এলাকায় নমুনা সংগ্রহের কাজ চলছে বলে নিশ্চিত করেছেন জেলার স্বাস্থ্য বিভাগ । গুটি বসন্তের উপসর্গ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা ।

শিক্ষক ইতিস চন্দ্র সদর উপজেলার খোলা হাটি ইউনিয়নের খোলাহাটি মধ্যপাড়া গ্রামের প্রণববন্ধু দাসের ছেলে। তিনি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন । ইতিস খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার ( ৪ মে) দুপুরের দিকে উপজেলা সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচির (ইপিআই) সুপারিন্টেন্ডেন্ট শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইতিস চন্দ্র দাসের শরীর জুড়ে পক্স বের হয়। গত ৪ দিন ধরে নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে মারা যান তিনি ।
অপরদিকে একই উপসর্গ দেখা দিয়েছে মৃত্যু ইতিস চন্দ্র দাসের সহধর্মিনী অর্চনা রানী ,তার দুই ছেলে প্রিমল দাস ও অমিত দাসের মধ্যে । ওই উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক।

মৃত্যু শিক্ষকের স্ত্রী অর্চনা রানী জানায় গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) শিক্ষক ইতিস চন্দ্র দাসের শরীর জুড়ে গুটি বসন্ত দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে আবারো তা জটিল আকার ধারণ করে এবং তার মৃত্যু হয়। 
তিনি বলেন, তার দুই ছেলে একই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

 

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭