সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে আদালত চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গাইবান্ধা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"।

পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জী। 
সভায় জেলা জজ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারক ও সরকারি কর্মকর্তাসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। শেষে অ্যাড. রেজোয়ানুল মন্ডল ও অ্যাড. আহম্মেদ নাজমুল হুদাকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
 

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭