শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ফরিদপুরে ‘নৈশ বিদ্যালয়’ ও ‘শায়লা কামাল সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ফরিদপুর সদর উপজেলার ১৪ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ শাহ দরগা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শিক্ষার আলো সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যাঁরা নানা কারণে নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য নৈশ বিদ্যালয় একটি কার্যকর উদ্যোগ। একই সঙ্গে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমাজ সংস্কার ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ের মাধ্যমে একটি মানবিক, দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরীজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮