পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মমারিজপুরে নিজ বাড়ির দরজায় স্থানীয়রা সড়কে মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ডুলিবাঁশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী মর্জিনা আক্তার হাসনার অভিযোগ, ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেননি।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ইকবালের মৃত্যু হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনার কারণে হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।