সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এশিয়ান গেমসের আগে শান্তদের অনুশীলনের জন্য ‘ড্রপ ইন উইকেট’

এশিয়ান গেমসের আগে শান্তদের অনুশীলনের জন্য ‘ড্রপ ইন উইকেট’

এশিয়ান গেমসের আগে গতকাল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় দল। এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে জাপানে। সেখানে ড্রপ ইন উইকেটে খেলা হবে। ফলে বাংলাদেশের অনুশীলনেও আলোচনায় আছে এই উইকেট।

জাপানের উদ্দেশে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে ২১ ও ২৩ সেপ্টেম্বর মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে। এশিয়ান গেমসের ম্যাচগুলোতে যে ড্রপ-ইন সারফেস ব্যবহারের কথা, সেটি তৈরি করছেন বিসিবির সাবেক কিউরেটর গামিনি ডি সিলভা। তাই দেশ ছাড়ার আগেই ওই উইকেটের চরিত্র সম্পর্কে যতটা সম্ভব পরিষ্কার ধারণা নিতে চাইছে বাংলাদেশ।

জাতীয় দলের কোচিং সেটআপের এক সদস্য জানিয়েছেন, জাপানে যাওয়ার আগে গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলবে টিম ম্যানেজমেন্ট। উইকেটের আচরণ, বাউন্স কিংবা অন্য বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য পাওয়ার পর তা ক্রিকেটারদের জানানো হবে।

জুলাইয়ের পর আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের। ফলে এশিয়ান গেমসের আগে মিরপুরের সময়টা শুধু জাপানের কন্ডিশনের প্রস্তুতিতে নয়, টি-টোয়েন্টির ম্যাচের ফ্লো ফিরে পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা। ‘বি’ গ্রুপের বিজয়ী দলের বিপক্ষে হবে সেই ম্যাচ। ১ অক্টোবর নির্ধারিত সেমিফাইনালের পর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

আরও

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

খেলাধুলা

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ পারফর্ম করেছে। চীনের...

২০২৬-০৯-১২ ১১:৪২

পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন রাজাউল্লাহ

খেলাধুলা

পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন রাজাউল্লাহ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছু সময়ের জন্য হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্...

২০২৬-০৯-১২ ১১:৩৬

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

খেলাধুলা

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানেই নেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১...

২০২৬-০৯-১২ ০৯:৩৬

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

নামিবিয়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধা...

২০২৬-০৯-১২ ০৯:৩৫

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

খেলাধুলা

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

ইন্দোনেশিয়ার জাকার্তায় 'ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট' চলাকালে ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচ...

২০২৬-০৯-১১ ২৩:০৭