বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এশিয়া কাপের দলে ১৭ বছরের ফারজানা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

এশিয়া কাপের দলে ১৭ বছরের ফারজানা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

এশিয়া কাপের মঞ্চে নামার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে এল দুঃসংবাদ। চোটের কারণে আসন্ন নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস, দুটি বড় আসর থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।

এশিয়া কাপের মঞ্চে নামার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে এল দুঃসংবাদ। চোটের কারণে আসন্ন নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস, দুটি বড় আসর থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছরের ফারজানা ইয়াসমিন।

২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে খেলবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংক

 

এশিয়া কাপের পরই মাঠে গড়াবে ২০তম এশিয়ান গেমস। দুটি টুর্নামেন্টেই অংশ নেয়ার কথা বাংলাদেশ নারী দলের। এরই মধ্যে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আসর শুরুর আগেই চোটের কবলে পড়ল জ্যোতির দল।

 

বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে ছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই বাঁহাতি পেসার। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমসেও খেলা সম্ভব হচ্ছে না তার।

 

তৃষ্ণার পরিবর্তে জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ফারজানা ইয়াসমিন। ডানহাতি এই পেসারের সামনে তাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হাতছানি।

 

এশিয়া কাপে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

 

দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১০ ও ১১ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

 

এদিকে আগামীকাল বুধবার বিকেলে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। 

 

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।

আরও

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

খেলাধুলা

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক- ১৯ বছর বয়সী ইয়ান দিয়োমান্দের জন্য এমনিতেই ছিল বিশেষ এক মুহূর্ত। তবে সেই অভিষেকের আনন্দ...

২০২৬-০৮-২৩ ১৯:৩১

বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি

খেলাধুলা

বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি

ফিফা বিশ্বকাপ ২০২৬ সরাসরি সম্প্রচারে রেকর্ড-গড়া সাফল্য অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ সাফল্যের...

২০২৬-০৮-২৩ ১৬:৫৩

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

খেলাধুলা

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের দিনটা শুরু হয়েছিল বল হাতে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং দিয়ে, আর শেষ হয়েছে জিসান আলম...

২০২৬-০৮-২২ ২০:০০

সুয়ারেজের কামড়ের চেয়েও বড় শাস্তি পারেদেসকে, ফিফার রায় নিয়ে প্রশ্ন আর্জেন্টিনার

খেলাধুলা

সুয়ারেজের কামড়ের চেয়েও বড় শাস্তি পারেদেসকে, ফিফার রায় নিয়ে প্রশ্ন আর্জেন্টিনার

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবং সেমিফাইনালের নানা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও...

২০২৬-০৮-২২ ১৮:২৩

ম্যাকাইতে নতুন ইতিহাস লেখার সামনে বাংলাদেশ

খেলাধুলা

ম্যাকাইতে নতুন ইতিহাস লেখার সামনে বাংলাদেশ

ইতিহাস লিখে ফেলেছে বাংলাদেশের ক্রিকেট দল। কিন্তু এখানেই কি শেষ! পাঁচ দিন ভালো খেলার লক্ষ্য নিয়ে ডারউইনে শুরু। প্রথম দিনে...

২০২৬-০৮-২১ ২২:৪৬