মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এসএসসি ও সমমান পরিক্ষায় ফেনীতে অংশ নিচ্ছে ২২ হাজার শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরিক্ষায় ফেনীতে অংশ নিচ্ছে ২২ হাজার শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরিক্ষায় ফেনীতে অংশ নিচ্ছে ২২ হাজার শিক্ষার্থী

ফেনীসহ সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মঙ্গলবার থেকে শুরু হলো (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) এসএসসি ও সমমান পরীক্ষা। এবার জেলার ৩৭টি কেন্দ্রে ৩২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার শিক্ষার্থী। এরমধ্যে ১৯৯টি স্কুল থেকে ১৪ হাজার ৯৪৩জন, ১০৭টি মাদরাসা থেকে দাখিলে ৫ হাজার ৯৭৭জন এবং ২০টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৬৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় ৭টি কেন্দ্রে ৬৭টি স্কুল থেকে এসএসসি এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৭শ ১ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২৫টি মাদ্রাসা থেকে ৫ হাজার ৪২৫ জন, পরশুরাম উপজেলায় ১টি কেন্দ্রে ১৫টি স্কুল থেকে এসএসসিতে ৭৯৩ জন ওদাখিলে ১টি কেন্দ্রে ১১টি মাদ্রাসা থেকে ৫০২ জন, ফুলগাজী উপজেলায় ২টি কেন্দ্রে ২৪টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৪৭৯ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ৭টি মাদ্রাসা থেকে ৩৩১ জন, ছাগলনাইয়া

উপজেলায় ৩টি কেন্দ্রে ৩০টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৪৮৩ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ২২টি মাদ্রাসা থেকে ১ হাজার ১৪৪ জন, সোনাগাজী উপজেলায় ৪টি কেন্দ্রে ২৫টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৯০৮ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২১টি মাদ্রাসা থেকে ৫০৯ জন, দাগনভূঞা উপজেলায় ৪টি কেন্দ্রে ২৮টি স্কুল থেকে এসএসসিতে ২ হাজার ৫৭৯জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২৩টি মাদ্রাসা থেকে ১হাজার ৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া সকল উপজেলায় এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ হাজার ১৬৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইতিমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন, ট্যাগ অফিসার নিয়োগ, পরিদর্শক নিয়োগ, আসন বিন্যাস, মেডিকেল টিম গঠন, যানজট নিরসন ও কেন্দ্রে পুলিশ মোতায়েন, পুলিশ ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক জানান, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে বিগত সময়ের মতো এবারও এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

আরও

জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা, ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

সারা দেশ

জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা, ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

এবারও বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। তবে কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে চরম...

২০২৬-০৪-২০ ২২:২২

গ্রাম থেকে জাতীয় টিকাদান কর্মসূচির সূচনা

সারা দেশ

গ্রাম থেকে জাতীয় টিকাদান কর্মসূচির সূচনা

দেশব্যাপী জনস্বাস্থ্য সুরক্ষায় আরেকটি বড় পদক্ষেপ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো...

২০২৬-০৪-২০ ২২:১৮

ঝিনাইদহে ২৭ উপকারভোগীর মাঝে প্রায় ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

সারা দেশ

ঝিনাইদহে ২৭ উপকারভোগীর মাঝে প্রায় ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক...

২০২৬-০৪-২০ ২১:০৬

কালীগঞ্জে ৮৩ নেতাকর্মীর বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

কালীগঞ্জে ৮৩ নেতাকর্মীর বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৮৩ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কৃষকদলের বিলুপ্ত কমিটি পুনর্বহা...

২০২৬-০৪-২০ ২০:৫২

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদতবার্ষিকী পালিত

সারা দেশ

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদতবার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনু...

২০২৬-০৪-২০ ১৮:০২