বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

৪০ মিনিটে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে গোল হজম, এরপর সমর্থকদের কাছে দুয়ো শোনার পর রিয়াল মাদ্রিদ যেন তেতে উঠল। মৌসুমের দ্বিতীয় ম্যাচে কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় পেল হোসে মরিনিয়োর দল। যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একটি করে গোল-অ্যাসিস্ট এবং জুড বেলিংহ্যাম জোড়া অ্যাসিস্ট করেছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধ ছিল স্বাগতিক লস ব্লাঙ্কোসদের জন্য মিশ্র অভিজ্ঞতার। লিড নেওয়ার পর তারা গোল হজম করে রক্ষণের দুর্বলতায়। আর বিরতির পর চেপে ধরে সোসিয়েদাদকে। তাদের পক্ষে এক গোল করে ব্যবধান কমান লুকা সুসিক।

যদিও একাদশ মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল সোসিয়েদাদ। মিকেল ওইয়ারজাবাল ডি-বক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে শট নিলেও, সেটি ঠেকিয়ে দিয়েছেন থিবো কোর্তোয়া। একইভাবে প্রতিপক্ষের ডি-বক্সেও ভিনিসিয়ুস ফাঁকায় বল পেয়েছিলেন। তার শটও পা দিয়ে রুখে দিয়েছেন সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। ৩৫ মিনিটে সফরকারীদের আরেকটি শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। 

এরপর রিয়াল প্রথম লিড নেয় ৪০ মিনিটে। ফেদে ভালভার্দের দারুণ এক পাস এক স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনকে এড়িয়ে নিখুঁত শটে জালে জড়ান এমবাপে। সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সোসিয়েদাদ। তাদের একটি শট রিয়াল ডিফেন্ডারের পায়ে লেগে ফেরার পর ক্রোয়াট মিডফিল্ডার সুসিক এসে কোনাকুনি শটে রিয়ালের জাল কাঁপান। স্কোরলাইন পরিণত হয় ১-১ এ।

বিরতির পর রিয়াল আক্রমণে জোর দেয়। ফলে আবারও লিডে ফেরে ৬০ মিনিটে, বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা বানিয়ে এমবাপে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ইংলিশ তারকার আরেকটি অ্যাসিস্টে ৬৮ মিনিটে গোল করলেন ভিনিসিয়ুসও। সোসিয়েদাদ রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বাইলাইন থেকে বল বাড়িয়েছিলেন বেলিংহ্যাম। 

এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করেন ৮০ মিনিটে, একইসঙ্গে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়। ব্রাজিল তারকা ভিনিসিয়ুস প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ফরাসি তারকার উদ্দেশে, তিনি ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে সোসিয়েদাদকে চতুর্থ গোল হজম করান। ভিএআরে আরেকটি গোল বাতিল না হলে স্কোরশিটে নাম উঠতে পারত ব্রাহিম দিয়াজেরও। তবে অসুবিধা হয়নি রিয়ালের, টানা দুই জয়ে তারা এখন লা লিগার টেবিলের শীর্ষে।

আরও

এএফসি বাছাইয়ের আগে বরখাস্ত জেরার্ড জোন্স, নতুন কোচ ছাড়াই উজবেকিস্তানে বাংলাদেশ

খেলাধুলা

এএফসি বাছাইয়ের আগে বরখাস্ত জেরার্ড জোন্স, নতুন কোচ ছাড়াই উজবেকিস্তানে বাংলাদেশ

বাংলাদেশে কাজ করতে এসে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচনায় ছিলেন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। দায়...

২০২৬-০৮-২৫ ১৫:১৭

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

খেলাধুলা

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

বাংলাদেশ গত বছর এশিয়ান কাপ বাছাইয়ে তিনটি হোম ম্যাচ খেলেছিল। তিন ম্যাচেই জাতীয় স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। প্রতি ম্যাচেই স...

২০২৬-০৮-২৪ ২২:২০

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

খেলাধুলা

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক- ১৯ বছর বয়সী ইয়ান দিয়োমান্দের জন্য এমনিতেই ছিল বিশেষ এক মুহূর্ত। তবে সেই অভিষেকের আনন্দ...

২০২৬-০৮-২৩ ১৯:৩১

বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি

খেলাধুলা

বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি

ফিফা বিশ্বকাপ ২০২৬ সরাসরি সম্প্রচারে রেকর্ড-গড়া সাফল্য অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ সাফল্যের...

২০২৬-০৮-২৩ ১৬:৫৩

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

খেলাধুলা

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের দিনটা শুরু হয়েছিল বল হাতে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং দিয়ে, আর শেষ হয়েছে জিসান আলম...

২০২৬-০৮-২২ ২০:০০