মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড

দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড

ইংল্যান্ডের বিশেষ আয়োজন দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এবারের আসর শুরু হতে না হতেই হয়েছে এক দারুণ রেকর্ড। এক ম্যাচের দুই ইনিংসে দুদল মিলে করেছে মোট ৪১৮ রান। রোমাঞ্চকর এই ম্যাচেই দুদলই করেছে দুইশ’র বেশি কিরে রান। দ্য হান্ড্রেডের ইতিহাসে কোনো ম্যাচের দুই ইনিংসেই দুইশ কিংবা মোট ৪০০’র বেশি রান হয়নি কখনই।

এর আগে দুই ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিল ৩৯৭ রান। ওভালে ২০২৩ সালে ম্যানচেস্টার ওরিজিনাল ও সাউদার্ন ব্রেভ মিলে করেছিল এই রান।

শুক্রবার দিবাগত রাতে একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্মিংহ্যাম ফোনিক্স ও ট্রেন্ট রকেট। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে স্বাগতিক ফোনিক্স। ব্যাট হাতে দলকে ঝোড়ো সূচনা এনে দেন দুই ওপেনার জো ক্লার্ক ও উইল স্মিদ। মাত্র ৪৯ বলে দুজন মিলে গড়েন ১০৪ রানের জুটি। দুজনই ফিফটি পূরণ করেন। ২৮ বলে ৫১ রানে থামেন স্মিদ। আর ক্লার্ক করেন ৩৩ বলে ৩৮ রান।

এদিকে মাত্র ২৫ বলে ৪৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন রেহান আহমেদ। এছাড়া ডোনোভান ফেরেইরা ৯ বলে ২২, মিচেল ওয়েন ৩ বলে ৬ ও শেন ডিকসন ২ বলে ৮ রান করেন। তাদের ইনিংস থামে ৪ উইকেটে ২১৪ রানে।

হাই-স্কোরিং ম্যাচে রান তাড়ায় নেমে ভালো সূচনা পায় ট্রেন্ট রকেটও। দুই ওপেনার মিলে তোলেন ৬৫ রান। মাত্র ১৭ বলে ৪৩ রান করে আউট হন ওপেনার ফিন অ্যালেন। এদিকে ২৫ বলে ৪৯ রান করে থামেন আরেক ওপেনার বেন ডাকেট।

দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের শেষ পর্যন্ত লড়ে যান টম ব্যান্টন। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। ৩২ বল খেলে তিনি করেন ৬৭ রান। তাদের ইনিংস থামে ৭ উইকেটে ২০৪ রানে।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪