সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ

দক্ষিণ গফরগাঁও উপজেলা ভবন নির্মাণে বাধা নেই, রিট খারিজ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিলো একটি শ্রেণীর লোকজন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর হাইকোর্টে মামলা দায়ের করেন তারা। আজ এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট।

গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সব কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও সদর দপ্তর নির্ধারণে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি উল্লেখ করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতের দেওয়া সংক্ষিপ্ত রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকার সর্বোচ্চ অথরিটি। নিকার সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। তাই এখানে কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি। এ কারণে আদালত পিটিশনটি ডিসচার্জ করে দিয়েছেন।’ তিনি আরও বলেন, আদালত সংক্ষিপ্ত রায় দিয়েছেন। এর ফলে উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকলো না। আজকের পর মোশনটি ডিসচার্জ হয়ে গেছে। 

এর আগে, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপন ও অবকাঠামো নির্মাণের বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সদর দপ্তর স্থাপনের বিষয়ে দুই মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়।আপিলে ওই স্থিতাবস্থার আদেশ স্থগিত চাওয়া হয়। আর হাইকোর্টের রিট খারিজের পর গেজেটভুক্ত ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

আরও

লালমনিরহাটে দুই মন্ত্রী’র সামনে বিএনপির দুই গ্রুপের মারামারি

সারা দেশ

লালমনিরহাটে দুই মন্ত্রী’র সামনে বিএনপির দুই গ্রুপের মারামারি

লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সামনে...

২০২৬-০৯-১৪ ১৯:৩৯

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ২ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

সারা দেশ

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ২ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

গাইবান্ধার সুন্দরগঞ্জে গভীর রাতে কয়েলের আগুনে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় পুড়ে মরে গেছে দুই গরু এবং আগুন...

২০২৬-০৯-১৪ ১৮:৩৩

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

সারা দেশ

দুই বোনকে ভারতে পাচারের দায়ে শহীদ শেখের ১০ বছর করে কারাদণ্ড

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় মো. শহীদ শেখ (৫০) নামের এক ব্যক্তিকে...

২০২৬-০৯-১৪ ১৮:৩১

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

সারা দেশ

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে...

২০২৬-০৯-১৪ ১৮:৩০

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

সারা দেশ

আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সঠিক মর্যাদা দিয়ে তারা ইনভাইট করেনাই: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,ব্রিকস সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকারের এখনো খোলা...

২০২৬-০৯-১৪ ১৮:১৯

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্যের 'এআই ও স্বাস্থ্য সচেতনতা' বিষয়ক ওয়ার্কশপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবা...

২০২৬-০৯-১৪ ১৮:১৬