শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

দিল্লির আন্দোলনের আঁচ লন্ডনে

দিল্লির আন্দোলনের আঁচ লন্ডনে

দিল্লিতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি কড়াকড়ি, লাঠিচার্জ ও ধরপাকড়ের অভিযোগ ঘিরে এবার সরব হলেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রাও। লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে শতাধিক প্রবাসী ভারতীয় বিক্ষোভে সামিল হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। শুধু লন্ডনই নয়, একই দাবিতে ম্যানচেস্টার, গ্লাসগো ও এডিনবরাতেও পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি।

মধ্য লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে সোমবার সন্ধ্যায় জড়ো হন ছাত্র, গবেষক, কর্মজীবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, নীট পরীক্ষাকে ঘিরে ওঠা বিতর্ক এবং শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের বিরুদ্ধে দেশে যে ছাত্র আন্দোলন চলছে, তার জবাবে কেন্দ্র সরকার দমনমূলক পথ বেছে নিয়েছে। আন্দোলনকারীদের উপর পুলিশি বলপ্রয়োগ এবং অনশনরত ছাত্রদের সঙ্গে আচরণেরও তীব্র সমালোচনা করেন তারা।

বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-ইউকের নেত্রী সোমিহা চট্টোপাধ্যায় বলেছেন, ভারতে অনশনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং প্রতিবাদীদের উপর লাগাতার পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। তিনি দাবি করেন, মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এখন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিসরেও।

লন্ডনে কর্মরত ইউনিসেফের এক কর্মী ঈশিতা জানান, দিল্লিতে আন্দোলনরত তার বন্ধুদের প্রতি সংহতি জানাতেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন। তার কথায়, “আমি এখানে নিরাপদে প্রতিবাদ করতে পারছি। কিন্তু ভারতে থাকা বন্ধুরা নিজেদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা ঝুঁকিতে ফেলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।” বিদেশের মাটিতে এই ধরনের প্রতিবাদ আন্দোলনকারীদের মানসিক শক্তি জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ, এসএফআই-ইউকে এবং ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (জিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সোনম ওয়াংচুক এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত অন্যান্য অনশনকারীদের প্রতিও সংহতি জানানো হয়।

আয়োজকদের দাবি, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং পরীক্ষাপদ্ধতির বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ২৬ জুলাই একই ধরনের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে লিডসেও।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯