শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডিবির জালে ১ হাজার ইয়াবা

ডিবির জালে ১ হাজার ইয়াবা

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে মাদক বহন করে আনার সময় শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর থানাধীন বনানী বাসস্ট্যান্ড সংলগ্ন এস.আর. পার্সেল সার্ভিসের মূল গেটের সামনে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তি মো. নাজমুল (৩৮)। তিনি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের উত্তর বড় দিঘসাইল গ্রামের বাসিন্দা এবং মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকা মেট্রো-চ-১৩-৬৬২০ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হলে নাজমুলের হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। 

এ ঘটনায় গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮