রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অসংগতি নিয়ে মাঝেমধ্যেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যায়। তবে এবার তার একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ঢালিউড পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাদের ‘মশা’র সঙ্গে তুলনা করেছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ওমর সানী এক পোস্টে লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’

সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ওমর সানীর এই মন্তব্য যে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করছে, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেক ভক্ত ও অনুসারী সরাসরি অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনেছে।

উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়াই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাটি চলচ্চিত্র মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, সিনেমার মর্যাদা ক্ষুণ্ণকারী এই ধরণের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করেই সানী তার ক্ষোভ ঝেড়েছেন।

চলচ্চিত্রের ভাবমূর্তি রক্ষায় ওমর সানীর এমন শক্ত অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন তার ভক্তরা। তবে তিনি যাদের ‘মশা’ বা ‘ফকিন্নি’ সম্বোধন করেছেন, তাদের পক্ষ থেকে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও

প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিনোদন

ভোটাধিকার ফিরে পেতে মরিয়া প্রকাশ রাজের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে নতুন করে সরব অভিনেতা ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। তার দাবি, রাজ্যে চলা এসআইআর (বিশেষ...

২০২৬-০৮-১১ ১৮:৫৫

পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

বিনোদন

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন পুরনো বিতর্কে এবার মুখ খুললেন শাবনূর

পুরনো বিতর্ক নিয়ে নতুন করে সরব হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ এবং নিজে...

২০২৬-০৮-০৮ ২০:৫২

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

বিনোদন

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

প্রেক্ষাগৃহে দর্শক টানার আকালের মুখে সিনেমার রুপালি পর্দায় নতুন এক বিপ্লব নিয়ে এলো সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ চমক ‘স্প...

২০২৬-০৮-০৬ ১১:০৫