শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

চার দিনে রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক, বার্সেলোনার সাতে সাত

চার দিনে রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিক, বার্সেলোনার সাতে সাত

 

সেভিয়ার মাঠে গত মৌসুমে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছিল। নতুন মৌসুমে উড়তে থাকা দলটি সেই মাঠে ফিরে ওই হারের শোধ তুলল। দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া এক সপ্তাহের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন।

রামোন সানচেজ পিজুয়ানে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতল বার্সেলোনা। কাতালান ক্লাব চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে অষ্টম জয় পেল। 

গত সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সার ৭-২ গোলের জয়ে তিন গোল করেছিলেন রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ১৪ গোল করলেন।

১৯তম মিনিটে ইউসুফ ফোফানার হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুত জবাব দেন রাফিনিয়া। তিন মিনিটের মধ্যে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস ধরে নিচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

 

ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল এসেছে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। লামিন ইয়ামালের বক্সের ভেতরে বাড়ানো বলে হেড করেন তিনি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার একটি শট পোস্টে লাগলেও পাঁচ মিনিট পর হ্যাটট্রিক করে ফেলেন। 

৭৭তম মিনিটে রাফিনিয়ার বদলি নামা কারিম আদেয়েমি শেষ মুহূর্তে চতুর্থ গোলের খুব কাছে ছিলেন। কিন্তু সরাসরি গোলকিপারের দিকে বল মারেন তিনি।

৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ১৫ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ পয়েন্ট ব্যবধান কমাতে রাতে মুখোমুখি হচ্ছে।

আরও

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫