বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের ইতিহাস

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের ইতিহাস

রেলিগেশনের শঙ্কায় থাকা সেন্ট পাউলির জালে পাঁচবার বল জড়াল বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে তারা অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নেমেছিল। হ্যারি কেইন ও আলেক্সান্দার পাভলোভিচকে ছাড়াই ৫-০ ব্যবধানে জিতে বুন্দেসলিগায় এক মৌসুমে গোলের রেকর্ড ভাঙল তারা। একই সঙ্গে আরেকটি লিগ শিরোপা জয়ের পথে বড় ধাপ ফেলল ভিনসেন্ত কোম্পানির দল।

বায়ার্নের রেকর্ড গড়া ১০২তম লিগ গোল করেন লিওন গোরেৎকা। পাঁচ ম্যাচ হাতে রেখে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়াল মিউনিখের দলটি।

আগের রেকর্ড বায়ার্নেরই ছিল। ১৯৭১-৭২ মৌসুমে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারের দল ১০১ গোল করেছিল। জামাল মুসিয়ালার গোলে গতকাল ওই রেকর্ড ছোঁয় বায়ার্ন। ৫৩তম মিনিটের ভলিতে গোরেৎকা রেকর্ড ভাঙেন।

মুসিয়ালা বললেন, ‘দুঃখজনকভাবে ও-ই এটা ভাঙল। কিন্তু হ্যাঁ, এটা ছিল ভালো একটা মুহূর্ত, লিওনের জন্যও দারুণ মুহূর্ত ছিল। আশা করি এটা আমাদের সঙ্গে চিরকাল থাকবে।’

মাইকেল ওলিসে এক মিনিট পর এই সংখ্যা ১০৩ করেন। নিকোলাস জ্যাকসন বায়ার্নের চতুর্থ গোল করার পর রাফায়েল গুয়েরেইরো চলতি মৌসুমের ১০৫তম গোলের দেখা পান। 

এখনো পাঁচ ম্যাচ হাতে আছে। তাতে করে ২০১৭-১৮ মৌসুমে সার্জিও আগুয়েরোর ম্যানসিটির গড়া ১০৬ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড ভাঙার হাতছানি বায়ার্নের সামনে। ২০১১-১২ লা লিগা মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের ১২১ গোলের রেকর্ড ছোঁয়াও তাদের জন্য অসম্ভব কিছু নই।

এই লক্ষ্য পূরণ করা হবে বায়ার্নের জন্য অবিশ্বাস্য কিছু। কারণ অন্য দুটি লিগের চেয়ে তারা চারটি ম্যাচ কম খেলে। বুন্দেসলিগা হয় ৩৪ ম্যাচের।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ১২৫ গোল করেছিল তুরিনো। ১৯৪৭-৪৮ মৌসুমে ৪০ ম্যাচের সিরি ‘আ’তে তারা গড়েছিল এই কীর্তি।

আগামী বুধবার অ্যালিয়েঞ্জ এরেনায় রিয়ালকে স্বাগত জানাবে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে তারা। এছাড়া সামনে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জার্মান কাপ সেমিফাইনালও রয়েছে।

আরও

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

খেলাধুলা

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা কার্লো আন...

২০২৬-০৬-২৯ ১০:৪৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করলেও বাকি দুই ম্যাচ হেরেই বাড়ির পথ ধরে সৌদি আরব। কিন্তু এরপর থেকে তাদের ঘ...

২০২৬-০৬-২৯ ১০:০৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে টেক্সাস...

২০২৬-০৬-২৯ ০৮:৫২