শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বাড়াতে আধুনিকায়নের ওপর জোর

বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বাড়াতে আধুনিকায়নের ওপর জোর

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে খনিটির কৌশলগত ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক।

সভায় বিসিএমসিএলের কর্মকর্তারা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে খনির বর্তমান উৎপাদন, ভূগর্ভস্থ কয়লা উত্তোলন, নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন, যন্ত্রপাতির সক্ষমতা, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি উৎপাদন ব্যয় কমানো, উৎপাদনশীলতা বাড়ানো, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশের শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তায় বড়পুকুরিয়া কয়লা খনির ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, পরিবেশবান্ধব খনি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনাকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি সমন্বয়, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি শুধু উত্তরাঞ্চলের নয়, সমগ্র দেশের একটি কৌশলগত সম্পদ। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিসিএমসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা খনির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

সারা দেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নি...

২০২৬-১০-০৮ ১৯:১৭