শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিয়ের আসর বসার আগেই ডিসির হানা, শেরপুরে বাল্যবিবাহ পণ্ড

বিয়ের আসর বসার আগেই ডিসির হানা, শেরপুরে বাল্যবিবাহ পণ্ড

বিয়ের পিঁড়িতে বসার আগেই প্রশাসনের অভিযানে থেমে গেল অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ের আয়োজন। শেরপুরের নকলা উপজেলার কায়দা গ্রামে জেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে একটি বাল্যবিবাহ। এ ঘটনায় কনের বাবা মো. মাহিরকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শেরপুর জেলা প্রশাসক (ডিসি) মিজ্ ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কায়দা গ্রামের মো. মাহির ও মোছা. রুমা বেগমের অপ্রাপ্তবয়স্ক মেয়ে মোছা. মুন্নি আক্তারের সঙ্গে নকলা উপজেলার জালালপুর মন্ডলপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান ও মোছা. আম্বিয়া বেগমের ছেলে মো. আসিফের বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরে প্রশাসনের অভিযানিক দল কনের বাড়িতে পৌঁছে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. মাহিরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

বরপক্ষের ছাপানো দাওয়াতপত্র অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) জালালপুর মন্ডলপাড়ায় বরের নিজ বাড়িতে ভৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে তার আগেই কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলাকালে প্রশাসনের তৎপরতায় ভেস্তে যায় পুরো আয়োজন।

অভিযানকালে নকলা থানা পুলিশের সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে সাদিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডিসি ফরিদা ইয়াসমিন বলেন, বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কোথাও বাল্যবিবাহের আয়োজন বা তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সন্তানদের আইনসম্মত বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮